হুইল চেয়ারে বসে মাগুরার ৫ শিশুর স্বপ্নযাত্রা শুরু

মাগুরানিউজ.কম:

mn

হুইল চেয়ারে বসে মাগুরার ৫ শিশুর স্বপ্নযাত্রা শুরু হলো আজ থেকে। জন্ম থেকেই ওরা শারীরিক প্রতিবন্ধী। কারো সাহায্য ছাড়া চলাচল করতে পারে না। দরিদ্র পিতার হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই। আজ সবাই মিলে ওদেরকে চকচকে একটি হুইল চেয়ারে বসিয়ে দিলো ওদের আনন্দ দেখে সবারই চোখে জল।

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ জন শারীরিক প্রতিবন্ধী  শিক্ষার্থীর মধ্যে চলাফেরার সহায়ক হুইল চেয়ার (এ্যাসিসটিভ ডিভাইস) বিতরণ করেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব সামগ্রী প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচল সহজ করতে দিয়েছে।

মহম্মদপুর মডেল, মণ্ডলগাতি, ঝাগড়দিয়া, কাওড়া হাজী আব্দুল ওয়াদুদ মিয়া ও খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ জন শারীরিক শিক্ষার্থীর মধ্যে চলাফেরার সহায়ক হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, এনামুল হক ও প্রদীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  

 

মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, বিদ্যালয়ে শারীরিক প্রতিবন্ধী শিশুদের চলাচল সহজ করতে সরকার হুইল চেয়ার (এ্যাসিসটিভ ডিভাইস) বিতরণ কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের সামগ্রী বিতরণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: