মহম্মদপুরের পূর্ব পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে মধুমতি নদী। ইলিশ সংরক্ষনের জন্য সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর ১৫ দিন দেশে ইলিশ ধরা, বিক্রয়, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছেন। সরকারের দেওয়া নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে অবাধে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব। এ কারনে মাগুরার মহম্মদপুরে আজ (৮ অক্টোবর) সকালে মধুমতি নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল (প্রায় ২ হাজার মিটার) জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি ট্রলার, ৪ জেলে ও কিছু ইলিশ মাছ আটক করে পুলিশ।
আটককৃত এক জেলের ৭ দিনের জেল ও ৩ জেলের তিন হাজার টাকা করে জরিমানা করে আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্য অফিসার সুদীপ কুমার বিশ্বাস ও পিএসআই ইমরোজ হোসেন ।
প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব জেলেরা মধুমতিতে ইলিশ ধরছিলেন।

