মাগুরানিউজ.কম:
মাগুরার মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত ৩টার দিকে উপজেলার বিনোদপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি নেতা নজরুলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি।

