মাগুরানিউজ.কম:
আজ শনিবার, জুন ২০, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ডেঙ্গুসহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম শ্রীপুরের সন্তান সাকিন
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ
- শ্রীপুরে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩, দোকানঘর ও বাড়িঘর ভাঙচুর
- শ্রীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- শ্রীপুরে কোরবানির জন্য কেনা গরু চুরি
- শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
- শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
- শ্রীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পাশা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এ সময় ১৫ জন আহত ও ১১ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামী-লীগের সভাপতি হাবিবুর রহমান ও বিএনপি নেতা রসুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে রাতে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হয় এবং ১১ টি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্যে আহত সোহাগ (২৫), জাফর(৫০),শফিক(২৩), মন্টু(৫২), সোহাগ(৩৫), ফসিয়ার(৪৫), আকুববর(৫০),মোহন(৪৮),আশিকুর(১৭) ও জিল্লু(৩২) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা ঘটনার বিবরনে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান ও বিএনপি নেতা রসুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে স্থানীয় সাহেবের চায়ের দোকানে হাবিব সমর্থক জাফর মিয়ার সঙ্গে রসুল সমর্থক আফজালের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের শত শত লোক জন ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে গ্রাম্য সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের ১১ টি বাড়ি ভাংচুর লুটপাটসহ ১৫ জন আহতের ঘটনা ঘটে।
মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি শান্ত। বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় ৩৮ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


