মহম্মদপুরে হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার, মাছ দেখতে জনস্রোত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মহম্মদপুরে হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার। মাছ দেখতে ছোটখাটো নয় বেশ বড়সড় জনস্রোত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিরার পরিকল্পনা বিভাগে কর্মরত মাহাবুবুর রহমান বুধবার পলাশবাড়িয়া বাজার থেকে দুই কেজি শিং মাছ ক্রয় করেন। বাড়িতে আনার পর তার স্ত্রী মাছগুলো কাটতে বসলে একটি মাছের গায়ে আরবী হরফে লেখাটি দেখতে পান। পরবর্তীতে তিনি উক্ত মাছটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মাহাবুবর রহমান বলেন, মাছের খরব ছড়িয়ে পড়লে লোকজন হাসপাতালের বাসায় মাছ দেখতে ভিড় করেন। এ নিয়ে ডাল পালা মেলে নানা গুজব। কেউ বিষয়টিকে আধ্যাত্মিক ও আল্লাহতালার অপার রহস্য বলে মনে করছেন।

আরবি পড়তে পারা উপস্থিত ক যুবক বলেন, পুরোপুরি না হলেও অনেকটাই আল্লাহ আকৃতির লেখা রয়েছে মাছটির গায়ে।‌

এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোকছেদুল মোমিন জানান, এ বিষয়টির কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই । নানা কারণে মাছের গাছে দাগ বা চিহ্ন তৈরি হতে পারে। কিছুর সাথে মিলে গেলে তা কাকতালীয় মাত্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: