সীমাখালীতে সাইফুজ্জামান শিখর, শ্রীঘ্রই বিকল্প বেইলী ব্রীজ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

অতিরিক্ত লোডিংয়ের কারণে মাগুরা-যশোর মহাসড়কের সীমাখালী চিত্রা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগে পড়েছে যাত্রীরা ও স্থানীয়রা। ব্রীজের বিকল্প হিসাবে একটি বেইলী ব্রীজ নির্মান কাজ এক সপ্তাহের মধ্যে শুরু হবে। এছাড়া আধুনিক প্রযুক্তির একটি স্থায়ী ব্রীজ ঘটনাস্থলে নির্মিত হবে। পাশাপাশি আড়পাড়ার বেইলী ব্রীজটিও স্থায়ী ব্রীজে রুপান্তর করা হবে।

আজ শনিবার বিকেলে ব্রীজ এলাকা পরিদর্শন কালে একথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এ সময় তিনি জানান, ইতিমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ সড়ক ও জনপথ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেছেন। আগামী ৭ দিনের মধ্যে ধ্বসে যাওয়া ব্রীজের পাশে বিকল্প হিসেবে ছোট ধরনের একটি বেইলী ব্রীজ নির্মানের কাজ শুরু হবে। এটি নির্মিত হলে জন দূর্ভোগ কিছুটা কমবে। পাশাপাশি হালকা যান চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরো জানান, বিকল্প ব্রীজের পাশাপাশি আড়পাড়া সদর ও সীমাখালীর ঘটনাস্থলে উপযোগী দুটি বড় ব্রীজ নির্মানের পরিকল্পনা চলছে।

ব্রীজ পরিদর্শন শেষে তিনি সীমাখালি বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: