আজ মাগুরার ঐতিহাসিক ‘মহম্মদপুর যুদ্ধ’ দিবস, গভীর শ্রদ্ধায় স্মরণ

মাগুরানিউজ.কম:
mnবিশেষ প্রতিবেদক-

 

আজ ১৯ নভেম্বর। মহম্মদপুর যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে মহম্মদপুরের মুক্তিযোদ্ধাদের ভয়াবহ যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহম্মদপুরের আপন দুই ভাই আহম্মদ হোসেন ও মহম্মদ হোসেনসহ ইস্টবেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক মহম্মদ আলী পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হন। মহম্মদপুরবাসীর কাছে এই দিনটি অত্যন্ত বেদনা দায়ক ও নিষ্ঠুরতম। 

এই দিনে উপজেলা সদরে  সংগঠিত রাজাকারদের সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন আহম্মদ হোসেন ও মহম্মদ হোসেন নামের সহোদর। একই সাথে শাহাদৎ বরণ করেন তৎকালিন ই.পি.আর সদস্য মহম্মদ আলী নামের আরেক বীর যোদ্ধা। মহম্মদপুর উপজেলার নাগড়িপাড়া গ্রামের আফসার উদ্দিনের ছেলে আহম্মদ ও মহম্মদ।

জানা গেছে, ১৯৭১ সালের ১৯ নভেম্বর ছিল ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার। মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে পাকিস্থানি সেনা ও তাদের দোসর এবং রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের ইতিহাসে ওই যুদ্ধ ‘মহম্মদপুর যুদ্ধ’ নামে পরিচিত।

আহম্মদ-মহম্মদ দুই ভাই উচ্চ শিক্ষিত ছিলেন। আহম্মদ হোসেন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুর করেন। ৭১ সালে তারা মুক্তিযুদ্ধে যোগ দেন। বুকের তাজা রক্ত দিয়ে এদেশ শত্রুমুক্ত করতে অসামান্য অবদান রাখেন। 

মহম্মদপুর উপজলা পরিষদের উদ্যোগে সহোদর শহীদ সহোদরের স্মৃতি রক্ষার্থে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ। 

শহীদদের পরিবারের উদ্যোগে আজ শনিবার নিজ গ্রাম নাগড়িপাড়ায় আলোচনা, কবর জিয়ারত, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: