প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ।। মাগুরায় জামায়াত নেতার পুত্র গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় মাগুরার মহম্মদপুরে আহমেদ সবুজ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সবুজ মহম্মদপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক গোলাম আকবরের ছেলে। বাড়ি উপজেলা সদরের কলেজ পাড়া এলাকায়।

পুলিশ জানায়, মহম্মদপুর উপজেলা জামায়াত নেতার ছেলে আহমেদ সবুজ বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করেন। এ ঘটনায় মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল ইমরান অক্টোবর মাসের প্রথম দিকে বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সবুজকে আসামী করে থানায় মামলা করেন।

রবিবার রাতে  বরগুনা থেকে পুলিশ সবুজকে গ্রেফতার করে। আজ সোমবার সন্ধ্যায় এসআই হাফিজ তাকে মহম্মদপুর থানায় নিয়ে আসেন।

সবুজের বাবা গোলাম আকবর সংবাদমাধ্যমে বলেন, অন্যের একটি পোস্ট শেয়ার ও লাইক দিয়ে সে (সবুজ) ঝামেলায় পড়েছে। সবুজ বরগুনার আরডিএফ নামের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) সিনিয়র কোয়ার্ডিনেটর পদে চাকরিরত আছে। 

মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম জানান, মামলার ভিত্তিতে সবুজকে গ্রেফতার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: