মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্যাপাড়ায় নারিকেল পারতে গিয়ে গাছ থেকে পড়ে মিন্টু মিন্টু শেখ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।মিন্টু গ্রামের মৃত লুৎফর শেখের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মিন্টু পার্শ্ববর্তী একটি গাছ থেকে নারিকেল পাড়তে ওঠে। এ সময় অসাবধানতা বশতঃ মিন্টু গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে মারাত্বক আহত হয়।
এসয় স্থানীয়রা তাকে বিনোদপুর বাজারের গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
পরিবারের সূত্রে জানা যায়, মিন্টু শেখ মৃগীরোগে আক্রান্ত ছিল।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরীকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


