মাগুরানিউজ.কমঃ
‘হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো
সামাল সামাল সামাল ধরে
সামনে তরী বাইয়ো
হেইয়ো হেইয়ো…
বেলা গেল সন্ধ্যা হইল
কালো মেঘে গগন খাইলো হৈ…
থাইকা থাইকা গর্জে দেয়া
তীরের পান ধাইয়ো…’
নৌকা বাইচে যে সারি গান গাওয়া হয় তার মধ্যে প্রাণের ছোঁয়া থাকে। যে নৌকাটি সুন্দর এবং নৌকা বাইচে এগিয়ে থাকে তারা এই গান ধরে—
‘শিয়াল তুই বাঘ চিনিস না,
বাঘের হাতে পড়লে শেষে করবে তোরে দই টানা।’
নদীর মাঝে নৌকায় চড়ে গ্রামীণ সাজে সারি গান পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। নির্মল বিনোদনের জন্য আশপাশে গ্রামের সবাই নৌকা ঘাটে মিলিত হয়। তারা যে নৌকার সমর্থক সেই অঞ্চলের নাম চিৎকার করে তাদের অনুপ্রাণিত করে। গানের সুর আর বৈঠার ছন্দ সবার মনকে আলোড়িত করে।


