মাগুরানিউজ.কমঃ
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে মাছ শিকারে নেমে পড়েছেন জেলেরা। বুধবার (২নভেম্বর) রাত ১২টায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই জাল ও নৌকা নিয়ে নদীতে ছুটে গেছেন অনেকেই। কেউ কেউ বৃহম্পতিবার (৩ নভেম্বর) ভোর থেকে নেমে পড়েছেন নদীতে।
২২ দিন পর নদীতে জেলেদের ইলিশসহ অন্য মাছ ধরার কর্মব্যস্ততা শুরু হয়েছে। মাছ বিক্রির টাকা দিয়ে দাদনের দেনা পরিশোধের পাশাপাশি পরিবার-পরিজনের মুখে খাবার তুলে দেওয়ার চিন্তা তাদের। একই সঙ্গে সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাও শুরু করছেন তারা।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১২(অক্টোবর) থেকে ২নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করে সরকার।


