উত্তেজনা তুঙ্গে ।। রাত পোহালেই মহম্মদপুর সদর ইউপির ভোট

মাগুরানিউজ.কমঃ

MNবিশেষ প্রতিবেদক-

৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পোস্টারে মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা ছেয়ে গেছে। এ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী শেষ বারের মত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও  দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তবে প্রতীক বরাদ্দের পর কোন কারণ ছাড়াই বিএনপি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সদর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে মাঠে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন মোল্যা। ধানের শীষ প্রতীক পান মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল। আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আকতারুজ্জামান। ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইকবাল আক্তার উজ্জল। উপজেলা জামায়াত নেতা কবীর হোসাইন মোটরসাইকেল, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন আঙ্গীর লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থীদের পক্ষ থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। চতুর্থ পর্যায়ের তফসিলে মহম্মদপুর সদর ইউপির ভোট গ্রহণের তারিখ ছিলো চলতি বছরের ৭ মে। সীমানা বিরোধের মামলায় উচ্চ আদালত ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের ৮দিন পূর্বে মামলাজনিত কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: