মাগুরানিউজ.কমঃ
মাগুরার নহাটায় এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মঞ্জু মিয়া নামে এক ব্যক্তির ব্যবসা ঘর থেকে আজ (১৫ সেপ্টেম্বর) প্রায় ২৭ বস্তা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ভিজিএফ’র চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহীন হোসেন। চালের ব্যাপারী মঞ্জু মিয়া নির্দিষ্ট কোন প্রমান দিতে না পারায় তাকে আটক করেছে পুলিশ।
মঞ্জু মিয়া জানান, ২৭ বস্তা চাল সে শুত্রুজিৎপুরের কাঞ্চন ও ছ্ত্তার নামে দুই ব্যাপারীর কাছ থেকে ক্রয় করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, চালের উপযুক্ত প্রমান করতে পারলে ব্যাপারী মঞ্জু মিয়া চাল ফেরত পাবেন। নচেৎ গরীবের মাঝে তা বন্ঠন করা হবে।
এর আগে ১১ সেপ্টেম্বর রবিবার নহাটা বাজার থেকে ভিজিএফ এর ২২ বস্তা চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার শাহিন হোসেন।


