মাগুরায় অনাহারে-অর্ধাহারে শতশত মানুষ, এক কাপড়ে খোলা আকাশের নিচে রাত্রিবাস

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

ঝড়ে লন্ডভন্ড মাগুরার মহম্মদপুরের ৪ গ্রামের শতাধিক পরিবার মানবেতর জীবনযাপন করছে। দুই মিনিটেরও কম সময়ের এই ঝড়ের  তান্ডবে ভেঙ্গে তছনছ হয়ে গেছে শতাধিক পরিবারের দীর্ঘদিন ধরে তিলতিল করে গড়া সাজানো সংসার। মাথার উপর চাল নেই, খাবার নেই। নারী পুরুষ ও শিশুদের এক কাপড়ে খোলা আকাশের নিচে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে ।

মহম্মদপুর উপজেলারর নহাটা ইউনিয়নের চাকুলিয়া, শালধা, রামদেবপুর ও হরিয়াখালি গ্রামের শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষের এখন কষ্টে দিন কাটাচ্ছে।

রবিবারের ঝড়ে এই গ্রামগুলির শতাধিক পরিবারের প্রায় তিন শতাধিক ঘর-বাড়ি সম্পূর্ণ বা বেশিরভাগটাই বিধ্বস্ত। ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ দরিদ্র। অন্যের কৃষি জমিতে শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

মহম্মদপুর উপজেলা প্রশাসন ১৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করলেও এর সংখ্যা আরও বেশি হবে বলে স্থানীয়রা জানান।

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহীন হোসেন জানান, ‘ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: