মহম্মদপুরে নিতাই রায় চৌধুরীকে অবাঞ্চিত ঘোষনা কাজী কামাল অনুসারীদের

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুরে আজ (২০ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা কার্যালয়ের সামনে বি.এন.পির সদ্য নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদপ্রাপ্ত সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছবিতে অগ্নি সংযোগ করে তাকে অবাঞ্চিত ঘোষনা করেন কাজী সালিমুল হক কামালের অনুসারী নেতা-কর্মীরা।

ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে স্থান না দিয়ে নিতাই রায় চৌধুরী মাগুরা জেলা বি.এন.পিকে দ্বিখন্ডী করে বি.এন.পির শক্তিকে ক্ষুন্ন করেছেন উল্লেখ করে তারা বলেন, নিতাই রায় চৌধুরীকে মহম্মদপুরের মাটিতে কখনও আসতে দেওয়া হবে না। আজ থেকে বি.এন.পি বাঁচাও আন্দোলন অব্যহত থাকবে। পরে কয়েকশ নেতা-কর্মী নিতাই রায়ের ছবিতে অগ্নিসংযোগ করেন ও তার বিরুদ্ধে নানা স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা বি.এন.পির সহ-সভাপতি অধ্যক্ষ মতিয়ার রহমান, মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান, সাবেক পলাশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মুকুল, সাবেক বিনোদপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম সাবু, সাবেক উপজেলা বি.এন.পির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইউনুস আলী সর্দারসহ নেতাকর্মীরা।

এদিকে এ ঘটনার তিব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির নিতাই রায় চৌধুরীর অনুসারীরা।

প্রসঙ্গত, বিএনপির সদ্য ঘোষিত নির্বাহী কমিটিতে নিতাই রায় চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়। প্রতিবাদে মাগুরা-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বিএনপি থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই দুই নেতার অনুসারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: