মাগুরায় ডাকাতি মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন

মাগুরানিউজ.কম:

11034211_16192003416452utgyhi48_4267031593851699161_n

মাগুরা জেলার মহম্মদপুর থানায় রুজুকৃত “গৃহ ডাকাতি” মামলার আসামী গ্রেফতার ও রহস্য উদঘাটন করেছে পুলিশ।

জেলা পুলিশ সুত্রে জানাযায়, মাগুরার মহম্মদপুর থানার মামলা নং-৩৪, তারিখ-২৫জুন ২০১৫ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার ঘটনায় গত ২৫জুন তারিখে ধৃত এজাহার নামীয় ১নং আসামী শিহাব আলী(১৮), পিং-অহিদ খাঁন, সাং-মৌশা গুচ্ছ গ্রাম, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরাকে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, মাগুরা মহোদয়গণ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের ফলে ধৃত আসামী বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

জবানবন্দীতে উল্লেখিত আসামী মোঃ জসীম মিয়া(১২), পিং-গোলাম রব্বানী, সাং-মৌশা গুচ্ছ গ্রাম, থানা-মহম্মদপুর, জেলা-মাগুরা’কে ১৭ জুন তারিখে পুলিশ সুপার মাগুরার ব্যক্তিগত তদারকীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন মহম্মদপুর থানাধীন ধোয়াইল বাজার সংলগ্ন ঘোষপাড়া গ্রাম হইতে গ্রেফতার করে।

পরবর্তীতে উক্ত আসামী নিজেকে জড়িয়ে ঘটনার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারা মতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: