মাগুরানিউজ.কম:
সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিশেষ কার্যক্রমে অাগামী ৩০ জুলাই মাগুরার মহম্মদপুরে আসছেন স্বাস্থ্যমন্ত্রী। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের প্রস্তুতিমূলক অালোচনা ও মতবিনিময় সভা আজ উপজেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অালোচনা সভায় ১৪ দলের জঙ্গিবিরোধী মহাসমাবেশ সফল করার লক্ষে মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


