এ্যাম্বুলেন্সে পালানোর সময় মহম্মদপুরের ঘটক হত্যার প্রধান আসামী ফিরোজসহ আটক দুই

মাগুরানিউজ.কম:

mnস্টাফ রিপোর্টারঃ

মাগুরার মহম্মদপুর উপজেলার ভবানিপুর গ্রামে সোমবার রাতে আব্দুর রশিদ বিশ্বাস নামে এক ব্যক্তি খুনের ঘটনার প্রধান আসামী ফিরোজ মন্ডল সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর গ্রেফতারকৃত আসামির নাম মো: ফরিদ।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, রাত ১১টার দিকে ওই দুই আসামী একটি এ্যাম্বুলেন্সে করে মহম্মদপুরের মধুমতি নদী পার হয়ে আলফাডাঙ্গা হয়ে খুলনার দিকে যাচ্ছিল।  এ সময় মহম্মদপুর থানার খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে আলফাডাঙ্গা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে  আজ রাত ৮টার দিকে বিয়ের ঘটকালি বাবদ মাত্র দুই হাজার টাকা চাওয়া নিয়ে আব্দুর রশিদ নামে এক ঘটককে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আহত আব্দুর রশিদকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে রাত পৌনে দশটার দিকে তার মৃত্যু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: