মাগুরানিউজ.কমঃ
চিংড়ি নেবেন চিংড়ি…. মধুমতির চিংড়ি। হাকডাকে বাজার গরম। মাগুরা বাজারে আজ বিক্রির জন্য আনা হয় মধুমতি নদীর চিংড়ি মাছ। বড় ৫০০ ছোট ৪০০ টাকা দরে দাম হাকান বিক্রেতা। তবে দামের তোয়াক্কা না করেই ক্রেতাদের মাছ কিনতে দেখা যায়। মধুমতির চিংড়ি বলে কথা!


