রাত পোহালেই শালিখা ও মহম্মদপুরের ১৪টি ইউপির নির্বাচন।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদন-

আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে মাগুরা পুলিশ লাইনস মাঠে পুলিশ ও আনসার সদস্যদের নিজ-নিজ কেন্দ্রের দায়িত্ব বুঝে দেন পুলিশ সুপার (এসপি) একেএম এহসানউল্লাহ্।

মাগুরার জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী মাগুরানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল পস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনে দুই উপজেলায় চেয়ারম্যান পদে ৮৯ জন, সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৫৯৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো বলেন, এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭৬৩ জন। এর মধ্যে পুরষ ভোটার ১ লাখ ২৩ হাজার ২৬৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৪৯৪ জন।

অন্যদিকে বেলা ১২টায় মহম্মদপুর ও শালিখা উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের কাছে ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচন সমগ্রী বুঝিয়ে দেন দুই উপজেলার নির্বাচন অফিসার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: