মাগুরানিউজ.কমঃ
মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাত্র দুইদিন আগে ৫ চেয়ারম্যান প্রার্থীর ৪ জনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিলেন।
বৃহস্পতিবার দুপুরে সরে দাঁড়ানো ওই প্রার্থীরা স্থানীয় সাংবাদিকদের কাছে এ তথ্য জানান। এই মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ না থাকায় নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওই প্রার্থীরা। তবে কোন লিখিত বিবৃতি তারা দেননি।
তারা হলেন, বিএনপির প্রার্থী মাহমুদ হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্থফা কামাল সিদ্দিকী লিটন, বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ আক্তারুজ্জামান ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল জব্বার।


