মাগুরার নোহাটায় সংঘর্ষের ঘটনায় ৫০০ জনকে আসামি করে দুটি মামলা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

চতুর্থ দফার তফসিলে ৭ মে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত সোমবার নহাটা ইউনিয়নের পাঁচটি জায়গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মিয়া ও আ.লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মোস্তফা সিদ্দিকী লিটনের (ঘোড়া) সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ১২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ঘটনায় পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে মহম্মদপুর থানার এসআই নূরুজ্জামান এবং এসআই কবির হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করে দুটি মামলা করেন।

একদিকে হামলা অন্যদিকে গ্রেপ্তার এড়াতে গ্রাম ছেড়েছেন অনেকেই এমনটাই দাবি স্থানীয়দের।

পুলিশের টহল চলছে বিরতিহীন। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে ।

 

 

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, দুপক্ষকে নিবৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: