বালিদিয়া ইউনিয়নে বিশাল নির্বাচনী কর্মীসভা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

 

আজ সকাল থেকেই উৎসবমুখর মাগুরার মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়ন। বিকালে সেখানে কর্মীসভায় উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর।

সাইফুজ্জামান শিখর মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, শেখ হাসিনার সরকার দারিদ্র্য বিমোচনসহ দেশের উন্নয়নে অনেক সফলতা অর্জন করেছে। সফলতাগুলোকে ধরে রেখে আসন্ন ইউপি নির্বাচনে নৌকা মার্কায় আপনার মূল্যবান ভোট প্রদান করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাজী গোলাম মওলা, মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি, বালিদিয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: