দুর্নীতির প্রতিবাদে উত্তাল মাগুরার মহম্মদপুর সদর

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মহম্মদপুর উপজেলার ১৩৪টি স্কুলের শিক্ষকেরা আজ দুপুরে সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা মৌন মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিসার শাহীন হোসেনের  কার্যালয়ের সামনে সমবেত হয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের ঘুষ দুর্নীতির প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে লিখিত অভিযোগ করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সমবেত শিক্ষকদের অভিযোগ শোনেন। শিক্ষকনেতারা আব্দুস সালামের ঘুষ দুর্নীতি ও অনিয়মের বিচার চেয়ে অপসারণ দাবি করে শ্লোগান দেন। ইউএনও এসময় শিক্ষাকর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা শান্ত হয়।

sakib-14191tyght7146jkljh8gghjujhuhjkjলিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত বছর ২০ সেপ্টেম্বর  শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম দিনাজপুরের খানসামা উপজেলা থেকে মাগুরার মহম্মদপুরে যোগদান করেন। যোগদান করার পর থেকেই বেপরোয়া ঘুষ বাণিজ্য শুরু করেন। উপজেলার ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষক কর্মচারীর কাছ থেকে নানা কাজ আটকে দিয়ে তিনি কমপক্ষে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য করেছেন বলে শিক্ষকদের অভিযোগ।

বিক্ষোভরত শিক্ষকদের মধ্যে সদরের লাহুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহাবুবর রহমান শরীফ জানান, অভিযোগপত্রে তিনি ও কালীপদ রায় চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমনীয় কিঙ্কর তেওয়ারীসহ বিশজন প্রধান শিক্ষক স্বাক্ষর করেন। শিক্ষা, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন উর্ধ্বতন দপ্তরে অভিযোগের অনুলিপি প্রেরণ করেছেন।

অভিযুক্ত মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের সরাসরি মন্তব্য পাওয়া যায়নি তবে তিনি বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন বলে সুত্রে প্রকাশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: