মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুরে সিঁধেল চোরের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের আব্দুর রহমান মাষ্টারের বাড়িতে গত রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।
রহমান মাষ্টারের পরিবার সুত্রে জানাযায়, রহমান মাষ্টারের তৃতীয় ছেলে মোঃ শরীফ (৩০) গত রাতে বাজার থেকে আসার পর রাতে খাবার পরে ঘুমিয়ে পড়লে গভীর রাতে সিঁধেল চোরেরা ঘরের পেছনে ও দরজার কাছে দুই স্থানে সিঁধ কেটে ঘরে ঢুকে ম্যানিব্যাগে থাকা নগদ দশ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন সহ আরো কিছু মালামাল নিয়ে চম্পট দেয়।


