মাগুরার গঙ্গারামপুরে তুলকালাম কান্ড, এলাকাবাসির ক্ষোভ প্রকাশ

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিবেদক-

মাগুরার গঙ্গারামপুরে তুলকালাম কান্ড ঘটেছে। কমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে অশোভন আচরন করায় এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছে।

গঙ্গারামপুর পিকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ৭২ জন পরীক্ষার্থী এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। যাদের সকলেই নিয়মিত পরীক্ষার্থী। সেখানে অনিয়মিত পরীক্ষার্থী না থাকলেও গত রবিবার অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান পরীক্ষায় ২০১৪ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য করা প্রশ্ন তাদের সরবরাহ করা হয়। বিষয়টি মঙ্গলবার জানাজানি হলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।

এসময় রিমা সরকার নামে এক পরীক্ষার্থীনি বিষয়টি জানতে চাইলে কক্ষে দায়িত্বরত গঙ্গারামপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক কিশোর লস্কর ওই ছাত্রীকে থাপ্পড় মেরে গালাগাল করেন।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া ও শিক্ষকের দ্বারা এক পরীক্ষার্থীনিকে থাপ্পড় মারার প্রতিবাদে আজ বৃহস্পতিবার পরীক্ষা শেষে দুপুর দেড় টার দিকে মাগুরা নড়াইল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা তাদের অনিশ্চিত ভবিষ্যতের জন্য দায়ী ব্যক্তিদের ও সহপাঠীকে প্রহারকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

ফলাফল নিয়ে শঙ্কিত পরীক্ষার্থীরা দুটি ঘটনায় দায়ীদের শাস্তির দাবী ও তাদের পরিক্ষার বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করে তারা অধিকাংশ শিক্ষার্থী ৮ম শ্রেণীতে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত। এসএসসিতেও তারা একই রকম ফলাফল আশা করেছিলো। কিন্তু ভিন্ন সিলেবাসের পুরাতন প্রশ্নে পরীক্ষা দেওয়ায় এখন বিপাকে পড়েছে।

এঘটনায় অভিযুক্ত কেন্দ্র সচীব পিকে মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্ণয় কুমার বিশ্বাস ভুল স্বীকার করে বলেছেন, বিষয়টি অনিচ্ছাকৃত ও অনাঙ্খাখিত। তিনি এ ঘটনায় বিব্রত।

ছাত্রী প্রহারকারী শিক্ষক কিশোর মন্ডল পরীক্ষা শেষে স্কুল থেকে আত্মগোপনে চলে যান।

এ ব্যাপারে মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ রবিউল ইসলাম (শিক্ষা ও আইসিটি) জানান, ইতিমধ্যে অভিযুক্ত কেন্দ্র সচীবকে অপসারণ করে নতুন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। গোটা বিষয় তদন্ত করার জন্য তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: