মহম্মদপুরে জনঅবহিতকরণ সভায় তথ্য কমিশনের পরিচালক

মাগুরানিউজ.কমঃ

MN

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুরে “তথ্য অধিকার আইন,২০০৯ বিষয়ে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক জনাব নেপাল চন্দ্র সরকার। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণ রাষ্ট্রের উপর ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রন করার অধিকার তাদের দেয়া হয়েছে। তিনি এর যথাযথ প্রয়োগের আহবান জানান।

মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক প্রশাসন মহিবুল হোসেইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা সদরে কর্মরত সাংবাদিকবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: