অবশেষে বাড়ি ফিরলেন মাগুরার নিখোঁজ সেই মাদ্রাসা শিক্ষক

মাগুরানিউজ.কমঃ 

mnষ্টাফ রিপোর্টার-

মাগুরার মহম্মদপুর সদরের বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসার সহকারি ক্রীড়া শিক্ষক, সদরের গোপালনগর গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান বাঁশি মিয়া অবশেষে বাড়ি ফিরলেন। গত রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না।

বাঁশির নিরুদ্দেশ হওয়ার ঘটনায় ব্যাপক সাড়া পড়ে। মাগুরা নিউজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রপত্রিকায় এনিয়ে সংবাদ প্রকাশিত হয়।

আজ (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি ফিরে আবদুল হান্নান (বাঁশি মিয়া) জানান, ফরিদপুরের আটরশি পীর সাহেবের ওরসে গিয়ে অভ্যন্তরীণ নিরাত্তাকর্মীরা তাকে আটক করে। সারা দেশ থেকে ওরশে আসা লোকজনের মধ্যে সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে আটক করে ওরশের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা। আটককৃতদের মোবাইল মানিব্যাগ নিয়ে গোপন কক্ষে আটকে রাখা হয়। পরে ওরশ শেষ হলে সবকিছু ফেরত দিয়ে আজ অন্যদের সাথে তাকেও ছেড়ে দেওয়া হয়।

আবদুল হান্নানের স্ত্রী উপজেলা সদরের গোপালনগর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বলেন, সে ফিরে আসায় পরিবারের স্বস্তি ফিরে এসেছে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: