মাগুরায় গ্রাম্য দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ। নারী ও বৃদ্ধসহ আহত ১০

মাগুরানিউজ.কমঃ

maguraclash1436183809

বিকালে বিরোধপূর্ণ একটি জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে গ্রাম্য দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে নারী ও বৃদ্ধসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল বাগেরপাড় এলাকায় সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বাগেরপাড় এলাকায় গ্রাম্য দুটি পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে ইলিয়াস ও হাফিজারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। ১০ ব্যক্তি আহত হন।

গুরুতর আহত নার্গিস (৪০), ইলিয়াস (৩৫), মুকুল (২৫), হাফিজার (৬০), কামরুল (৩৩), হান্নান (৩০), ও কালুকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মোকসেদুল মোমিন বলেন, সংঘর্ষে আহত কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: