মাগুরায় তিন বর্গকিঃমিঃ এলাকা জুড়ে জনসমুদ্র

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় তিন বর্গকিঃমিঃ এলাকা জুড়ে জনসমুদ্র তৈরী হয়েছিলো গতকাল। দিনব্যাপি মানুষের স্রোত বদলে দিয়েছিলো এলাকার পরিচিত চেহারা। প্রায় একশ’ বছর ধরে বাংলা পৌষ মাসের ২৮ তারিখে মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এখন এলাকায় চলছে উৎসবের আমেজ।

মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। চারুকারু, কাঠ-বাশ, প্রসাধনী, বেত আসবাবপত্র, তৈজষপত্র, মিষ্টি মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে হাজার হাজার স্টল।

মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয়েছে এই মেলায়। মূল মেলা একদিন হলেও মেলার আগে ও পরে পক্ষকালব্যাপী চলে মেলার বেচা-কেনা।

মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা। দেশের বিভিন্ন স্থান থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা ব্যবস্থা। সার্কাস, পুতুল নাচ, যাত্রা ও বিচারগান এ মেলার অন্যতম আকর্ষণ।

মেলার আশপাশের গ্রামগুলোয় এখন চলছে উৎসবের আমেজ। মেলাকে ঘিরে এসব গ্রামে জামাই আদর রেওয়াজে পরিণত হয়েছে। ঈদে না হলেও অন্তত মেলা উপলক্ষে জামাই-মেয়েকে দাওয়াত দেওয়া হয়। বাড়ি বাড়ি চলে রকমারি পিঠা তৈরির ধুম।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, মেলায় ব্যবসায়ীদের কাছ থেকে নানা অজুহাতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: