মাগুরায় পেট্রল বোমা মামলায় জামায়াতের প্রাক্তন আমির আটক

মাগুরানিউজ.কমঃ

MagurA1436092908

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও বাবুখালি ইউনিয়ন জামায়াতের প্রাক্তন আমির মো. মতিউর রহমানকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কক্ষ থেকে পুলিশ তাকে আটক করা হয়। মতিউর রহমান পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় নাশকতা মামলার দুই নম্বর আসামি।

পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল উপজেলার বাবুখালি আদর্শ কলেজের মেহগনি গাছের বাগান থেকে পুলিশ তিনটি পেট্টোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই মহম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন আব্দুল গফফার শেখকে প্রধান করে স্থানীয় ১০ জন জামায়াত নেতা-কর্মী সমর্থকের নাম উল্লেখ করে  নাশকতার অভিযোগে মামলা করেন। ওই মামলায় আরো ৭/৮ জন অজ্ঞাত আসামি রয়েছেন। মামলার প্রধান আসামি আগেই গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার হওয়া মতিউর রহমান বলেন, তাকে বিরুদ্ধে ষড়যন্ত্রমূক মামলায় হয়রানি করা হচ্ছে।
রোববার মাদ্রাসার কাজে উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসে আসলে পুলিশ মতিউর রহমানকে আটক করে। তিনি বাবুখালির চালমিয়া গ্রামের মৃত বাহাজ উদ্দিন ম-লের ছেলে। তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: