আবারো ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার সাকিব

মাগুরানিউজ.কমঃ

Sakib-All-hasan1 (1)

ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে ও টি২০-তে আবারো বিশ্বসেরা অলরাউন্ডরে জায়গা দখল করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

এ নিয়ে তৃতীয়বারের মতো সব ফরম্যাটেই অলরাউন্ডারদের সেরার আসনে বসলেন সাকিব। ওয়ানডেতে সাকিবের বর্তমান পয়েন্ট ৪০৩।

সাকিবের পরেই আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুস রয়েছেন তৃতীয় স্থানে। আর ফর্মহীনতায় ৩ ধাপ পিছিয়ে দিলশান চলে গেছেন ৪-এ।

ভারত-বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই সাকিব ছিলেন টেস্ট ও টি২০-তে সেরা অলরাউন্ডার। বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৫২ রান ও বল হাতে ২ উইকেট তুলে নেয়ার পর ওয়ানডেতে অলরাউন্ডারদের মধ্যে আবারো সেরার মুকুট অর্জন করলেন সাকিব।

টেস্টে ৩৯৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিবের পরের আসনটি দক্ষিণ আফ্রিকান ভারনন ফিলান্ডারের, যিনি সাকিবের চেয়ে ৫৭ পয়েন্ট পিছনে। ৩১৮ ও ২৯৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে পরের দুটি স্থান রবিচন্দ্রন আশ্বিন ও স্টুয়ার্ট ব্রডের।

৩৭৮ পয়েন্ট নিয়ে টি২০-তেও অনেকটা একতরফাভাবে সবার উপরে সাকিব। তার পিছনে আছেন যথাক্রমে মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদি, শেন ওয়াটসনরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: