পয়েন্ট টেবিলে কে কোথায়?

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় ধর্মশালায় মাঠে নামবে দুই দল। আজকের ম্যাচে বাংলাদেশ জিতলে ‘এ’ গ্রুপ থেকে সুপার টেন নিশ্চিত করবে তারা।

এর আগে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে মাশরাফিরা। আর ওমানের কাছে হেরেছে আয়ারল্যান্ড। তাই পয়েন্ট টেবিলের শুরুতে আছে বাংলাদেশ। দ্বিতীয় ওমান।

তবে আজকের প্রথম ও ‘এ’ গ্রুপের তৃতীয় ম্যাচে বিকেলে ওমান যদি নেদারল্যান্ডসকে হারাতে পারে তাহলে এই গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার অঙ্কটা ভীষণই জটিল হয়ে পড়বে।

অপরদিকে ‘বি’ গ্রুপে দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শুরুতে আছে ইনজামামের আফগানিস্তান। দ্বিতীয় জিম্বাবুয়ে। দুটি করে ম্যাচ জিতেছে তারা।

এক নজরে দেখে নেয়া যাক জয়-পরাজয়ের হিসেবে কার ঝুলিতে কত পয়েন্ট জমা হয়েছে-

প্রথম পর্ব :

গ্রুপ ‘এ’

দল – ম্যাচ – জয় – পরাজয় – ড্র – পয়েন্ট – নেট রেট

বাংলাদেশ – ১ – ১ – ০ – ০ – ২ – +০.৪০০

ওমান – ১ -১ – ০ -০ – ২ – +০.২৮৩

আয়ারল্যান্ড – ১ – ০ – ১ – ০ – -০.২৮৩

নেদারল্যান্ড – ১ – ০ – ১ – ০ – -০.৪০০
‘বি’ গ্রুপ

দল – ম্যাচ – জয় – পরাজয় – ড্র – পয়েন্ট – নেট রেট

আফগানিস্তান – ২ – ২ – ০ – ০ – ৪ – +০.৮০৫

জিম্বাবুয়ে – ২ – ২ – ০ – ০ – ৪ – +০.৬২৫

স্কটল্যান্ড – ২ – ০ – ২ – ০ – ০ – -০.৬২৫

হংকং – ২ – ০ – ২ – ০ – ০ – -০.৭৮৯

 

সূত্র : ক্রিকইনফো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: