বাংলাদেশে আসছে স্মার্ট বাস।

মাগুরানিউজ.কমঃ

smartbus

বাংলাদেশে স্মার্ট বাস আনছে বিশ্বের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে । চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ দেশে বিশেষ এই বাসের চাকা ঘুরবে।

শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নিরাপদ এবং দায়িত্বশীল তথ্যপ্রযুক্তির ব্যবহারে সচেতনতা, ইন্টারনেটের সুফল এবং নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতেই হুয়াওয়ের এই শিক্ষামূলক প্রকল্প।

স্পেনে ‘ স্মার্ট বাস : অন-বোর্ড উইথ দ্যা ফিউচার জেনারেশন’ নামে হুয়াওয়ের শিক্ষমূলক প্রকল্প দেখে বাংলাদেশেও এটি চালু করার চিন্তা করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তখন স্পেন থেকে দেশে ফিরে তিনি হুয়াওয়ের বাংলাদেশ কর্তৃপক্ষকে এটি চালুর কথা বলেন।

যার পরিপ্রেক্ষিতে দেশে এই স্মার্ট বাস চালুর কার্যক্রম হাতে নেয় হুয়াওয়ে।

ভ্রাম্যমান এই স্মার্ট বাসে হুয়াওয়ের সর্বাধুনিক প্রযুক্তি, ইন্টারনেটের হালনাগাদ প্রযুক্তিসহ তথ্যপ্রযুক্তি ব্যবহার ও ইন্টারনেট সচেতনতায় নানা আয়োজন থাকছে। এতে গেইমিংয়ের সুযোগও থাকছে।

জানা যায়, অনেকদিন থেকেই দেশে এই প্রকল্পটি চালুর বিষয়ে কাজ করছে হুয়াওয়ে বাংলাদেশ। সম্প্রতি তাদের গ্লোবাল সিএসআর ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘সিডস ফর দ্যা ফিউচার’ প্রতিযোগিতা প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

এই কার্যক্রমের কারণে প্রকল্পটি পিছিয়ে যায়।

প্রাথমিকভাবে হুয়াওয়ের পরিকল্পনা আগস্টে এই স্মার্ট বাস নামানো। কিন্তু সিডস ফর দ্যা ফিউচার, রমজার-ঈদের কারণে এটি সেপ্টেম্বর মাসে চালু হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশে গুগল বাস চালু করে গুগল। সেই বাসটিতে থ্রিজি ইন্টারনেট সংযোগসহ ৮টি টাচস্ক্রিন মনিটর ও সাউন্ড সিস্টেম ছিলো।

তবে হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হুয়াওয়ের স্মার্ট বাসের অনেক কিছুতেই নতুনত্ব থাকছে। এর কার্যক্রম অন্য কোন প্রকল্পের সাথে তুলনীয় নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: