মাগুরানিউজ.কমঃ
নিউজ ডেস্ক-
শুধু বৃষ্টিই নয়, গাঙ্গেয় অঞ্চলের উপর দিয়ে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনও সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে চলবে বৃষ্টি। ইতিমধ্যে আজ শুক্রবার দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি।
ফেব্রুয়ারিতেই গরমে পুড়ছে গোটা দেশ, তবে বৃষ্টি এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে তাপমাত্রা। বইছে ঠান্ডা হাওয়া। স্বস্তিতে সাধারণ।


