মাগুরানিউজ.কমঃ
হোসনে আরা ইতি-
কৃষ্ণচূড়া-পলাশের রাঙা হাসিতে প্রকৃতিতে ফিরে এলো প্রাণের উষ্ণতা। বাতাসের ফিসফাসে বাজে রবি-গানের সুর_ ‘আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো।’ নিসর্গে ঋতুরাজ বসন্তের রঙিন শাসন শুরু হয়েছে।
বসন্ত কি শুধুই ফোটা ফুলের খেলা? অন্তত ষড়ঋতুর বাংলাদেশে তা নয়। বসন্ত মানেইতো বাসন্তী রঙের বর্ণিল ছোঁয়া। শীতের রুক্ষতা আর গীষ্মের দাবদাহের মাঝে এই সময়টুকু বাগানের ফুল দোলা দেয় মানুষের মনে। উৎসব আয়োজনে ঋতুরাজকে বরণ করে নেয়া বাঙালির রীতি।
ঢোলের বোল, বেহালার সুর, নৃত্য, গান, আবৃত্তি আর কথামালায় ঋতুরাজ বসন্তকে বরণ করছে আমাদের প্রিয় মাগুরা সাথে প্রবাসে আমরাও। সবাইকে রঙ্গিন শুভেচ্ছা।
- অষ্ট্রেলিয়া প্রবাসী মাগুরাবাসী।


