সৃষ্টি হলো নতুন বিশ্বরেকর্ড

মাগুরানিউজ.কমঃ 

mn

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনশর বেশি রান করেও হেরে গেছে সফরকারী ভারত। এই ম্যাচে সৃষ্টি হয়েছে দারুণ একটি বিশ্বরেকর্ড। ম্যাচটির প্রথম ইনিংসে ২০০ রানের জুটি গড়েন রহিত শর্মা ও বিরাট কোহলি। পরে ২০০ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও জর্জ বেইলিও। ওয়ানডে ক্রিকটের এক ম্যাচে ২০০ রানের দুই জুটি এর আগে কখনোই হয়নি।

পার্থে এ দিন আগে ব্যাটিংয়ে নেমে রহিত শর্মার ১৭১ ও বিরাট কোহলির ৯১ রানে ভর করে ৩০৯ রান করে ভারত। ক্যারিয়ারের চতুর্থ ১৫০-এর বেশি রানের ইনিংস খেলার পথে রহিত শর্মা ১৩ চার ও সাতটি ছয় মারেন। আর কোহলি নয় চার ও এক ছয়ে করেন ৯১ রান।

এ দুজনের জুটি গড়ে উঠে সপ্তম ওভারের চতুর্থ বলে শেখর ধাওয়ানের বিদায়ের পর। ৩৭.৫ ওভার অবিচ্ছিন্ন থেকে ২০৭ রান তুলেন এ দুজন। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড।

রেকর্ড গড়েন রোহিত শর্মাও। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই বিপক্ষে সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের কীর্তি এখন তার অধীনে।

mn

এ দিন দারুণ এক রেকর্ডের ভাগিদার হোন কোহলিও। এবার নিয়ে সপ্তমবার ২০০ রানের জুটির অংশিদার হলেন তিনি। তার চেয়ে বেশিবার ২০০ রানের জুটিতে আর কেউ থাকতে পারেননি। ছয়বার করে আছেন শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি।

রোহিত ও কোহলির দারুণ ব্যাটিংয়ের পর জবাব দিতে নেমে ২১ রানে দুই উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম ওভারের পঞ্চম বলে জুটি গড়েন স্টিভ স্মিথ ও জর্জ বেইলি। দলীয় ২৬৩ রানে গিয়ে বিচ্ছিন্ন হন তারা। ৩৭.১ ওভারে তারা তুলেন ২৪২ রান। অর্থাৎ ডাবল সেঞ্চুরির জুটির জবাব ডাবল সেঞ্চুরি করেই দিয়েছে অস্ট্রেলিয়া।

৩০৪ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে পাঁচ উইকেট হাতে রেখেই। ৩০০ বা এর চেয়ে বেশি রান তাড়া করে ভারতের বিপক্ষে এটি অস্ট্রেলিয়ার মাত্র দ্বিতীয় জয়। এর আগে তারা ২০১৩ সালে ৩০৩ চেজ করে জিতেছিলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: