‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হলেন প্রধানমন্ত্রী

মাগুরানিউজ.কম:

hasinasm_489527440

জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে’ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক অচিম স্টেইনার এই খবর জানিয়ে বলেন, ‘‘বেশ কয়েকটি উদ্ভাবনীমূলক নীতিগত পদক্ষেপ এবং বিনিয়োগের মাধ্যমে জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলাকে বাংলাদেশ তার উন্নয়নের মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে। আর সে কারণেই এই পুরস্কার।”

এদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেনও বাংলানিউজকে এই পুরস্কার অর্জনের খবর নিশ্চিত করেন।

ড. মোমেন বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অর্জন আগে থেকেই জাতিসংঘে প্রশংসিত। জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরে বাংলাদেশের অর্জনগুলো আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বর দিকগুলো তুলে ধরে রিপোর্ট জমা দেওয়া হয়। তারই ভিত্তিতে নেতৃত্বের ক্যাটেগরিতে এই চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হচ্ছেন প্রধানমন্ত্রী।”

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে বলেই জানান তিনি।

ড. মোমেন আরও জানান আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) একটি পুরস্কারের জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমিনেটেড হয়েছেন। আশা করা যাচ্ছে ওই ক্যাটেগরিতেও বাংলাদেশ পুরস্কৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: