এবার থেকে এটিএম-এর মতো মেশিনের সাহায্যে পাওয়া যাবে বিনামূল্যে ওষুধ

মাগুরানিউজ.কমঃ 

এখন থেকে এটিএমের মতো মেশিনের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যাবে ওষুধ। নতুন এই পদ্ধতিতে প্রেসক্রিপশন বুঝে ওষুধ দিতে পারবে মেশিনটি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় সেন্ট্রাল মেডিসিন সার্ভিস সোস্যাইটির পক্ষ থেকে এই প্রকল্পটি চালু করা হয়েছে। খুব শীঘ্রই ভারতের মধ্যপ্রদেশ স্বাস্থ্য বিভাগ এই স্বয়ংক্রিয় ওষুধের মেশিন আনতে চলেছে। 

স্বাস্থ্য এবং হাসপাতাল রক্ষণাবেক্ষণের ডিরেক্টর ড. কেকে থাস্সু জানিয়েছেন, মধ্যপ্রদেশের বেতুল জেলার পাঁচটি গ্রামে পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি প্রথমে চালু করা হবে। জুলাই থেকেই এই প্রকল্পের কাজ শুরু হবে।

এই স্বয়ংক্রিয় ওষুধের মেশিনটির দ্বায়িত্বে থাকবেন স্থানীয় কোন স্বাস্থ্যকর্মী। কোনও রোগী স্বাস্থ্যকেন্দ্রে গেলে ওই মেশিনের সঙ্গেই যুক্ত অপর একটি মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হবে তার রক্তচাপ ও পালস্। এরপরই ওই কাজে নিযুক্ত স্বাস্থ্যকর্মী টেলিমেডিসিন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তিনিই এই কেসটি রেজিস্টার করলে একটি স্বয়ংক্রিয় সতর্কবার্তা চলে যাবে মেশিনটিতে এবং সেই বুঝে বেরিয়ে আসবে ওষুধও।

এর মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্য পরিবেশের কিছুটা হলেও উন্নতি হবে বলে অনুমান। এখন আপাতত সাধারণ রোগের ওষুধ পাওয়া যাবে এই মেশিনে। 

এক আধিকারিক জানিয়েছেন, রোগীর অসুখ সংক্রান্ত তথ্য নিজে থেকেই এখানে রেজিস্টার হয়ে যাবে।জি নিউজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: