অবশেষে টিয়া পাখির কথা বলার রহস্য উদ্ধার

মাগুরানিউজ.কমঃ 

33548_195

অবশেষে টিয়া পাখির কথা বলার রহস্য ফাঁস হতে চলেছে? অন্তত তেমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। ডেনমার্ক এবং নেদারল্যান্ডের একদল গবেষক টিয়াপাখির মস্তিষ্কে নতুন কোষের সন্ধান পেয়েছেন।

গবেষকদের দলের মতে, এই কোষ অনুযায়ী টিয়া পাখির বিভিন্ন প্রজাতির মধ্যে কথা শব্দ নকলের তারতম্য লক্ষ্য করা যায়। পাশাপাশি, হামিংবার্ড বা অন্যান্য গান গাওয়া পাখির তুলনায় বেশি ভালো নকল করতে পারে।

গবেষক দলটি টিয়া পাখির মস্তিষ্কের জিনগত গঠন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। সেখানেই দেখা যায়, টিয়া পাখির মস্তিষ্কের গঠন গান গাওয়া পাখি বা হামিংবার্ডদের থেকে আলাদা।

গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন, কোর নামক বিভিন্ন কোষের পাশাপাশি টিয়া পাখিদের মস্তিষ্কে বিশেষ কোষ রয়েছে, যার দ্বারা দ্রুত এবং অন্তত্য সুচারুভাবে কথা নকল শিখে নেয় তারা।

তারা জানান, প্রজাতি অনুযায়ী এই কোষগুলো ছোট বড় হয়। দেখা গেছে, যে সমস্ত প্রজাতির টিয়ার মাথায় এই কোষের আকার বড়, তাদের নকল করার ক্ষমতা অনেক বেশি। এই তথ্য টিয়া পাখির কথা বলা সম্পর্কিত গবেষণায় নতুন দিশা দেখাবে বলে মনে করছে গবেষকরা।

ডিউট বিশ্ববিদ্যালয়ের স্নায়ু-জীববিদ্যার অধ্যাপক তথা ভারতীয় বংশোদ্ভূত মুক্তা চক্রবর্তী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেমন করে টিয়া পাখির কথা শব্দ নকল করে এবং কোন জৈব পদ্ধতিতে মানুষের কথা বুঝতে পারে, সে সম্পর্কে গবেষণায় এই তথ্য নতুন পথ দেখাবে বলেই বলেই মনে করা হচ্ছে।জিনিউজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: