শুভ্রা মুখার্জির মৃত্যুতে মাগুরা নিউজের শোক প্রকাশ

মাগুরানিউজ.কম:

mn

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের মেয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় মন্দিরে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রার্থনা ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে ভারতের নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে (আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল) চিকিৎসাধীন অবস্থায় শুভ্রা মুখার্জির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫।

এদিকে, শুভ্রা মুখার্জির মৃত্যুর খবরে তার গ্রামেরবাড়ি নড়াইলের ভদ্রবিলায় এবং মামাবাড়ি তুলারামপুরে বিভিন্ন পেশার মানুষ তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। শুভ্রা মুখার্জির প্রাথমিক শিক্ষার বিদ্যাপীঠ নড়াইলের চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি ১৯৪৩ সালের ১৭ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার চিত্রা পাড়ের ভদ্রবিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম অমরেন্দ্রনাথ ঘোষ ও মা মীরা রানী ঘোষ। শৈশবকালে তুলারামপুর গ্রামে মামাবাড়ি থেকে চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্তু লেখাপড়া করেন। তিনি ১৯৫৫ সালে ভারতে চলে যান। নয় ভাই-বোনের মধ্যে শুভ্রা ছিলেন দ্বিতীয়। দেশ স্বাধীনের পর নাড়ির টানে ১৯৯৫ সালে মেয়ে শর্মিষ্ঠাকে নিয়ে শুভ্রা নড়াইলে বেড়াতে এসেছিলেন। এরপর ২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি স্বামী প্রণব মুখার্জির সঙ্গে নড়াইলের ভদ্রবিলার বাড়িতে আসেন শুভ্রা মুখার্জি। তাদের দুই ছেলে ও এক মেয়ে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

প্রসঙ্গত, শ্বাসজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে গত ৭ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় শুভ্রা মুখার্জিকে নয়াদিল্লির আর্মি হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

এদিকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মাগুরা নিউজ পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: