অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে আবারও প্রভাবশালী করার ডাক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অবিশ্বাস্য জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এই জয়ের ফলে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে পরিচিত হবেন ট্রাম্পের তৃতীয় স্ত্রী সাবেক মডেল মেলানিয়া।
সাধারণ ঘরে জন্ম নেয়া মেলানিয়ার ক্যারিয়ার শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে, তারপর ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রী।
স্লোভানিয়ায় জন্ম নেয়া ৪৬ বছর বয়সী মেলানিয়া নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করে মডেলিং পেশায় জড়ান। ২০০৫ সালে ট্রাম্পের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।


