‘আইসিটি ফর ডেভেলপমেন্ট’ পুরস্কার পাচ্ছেন জয়

মাগুরানিউজ.কমঃ
mnওয়েব প্রতিবেদন-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড- ২০১৬’-এর জন্য মনোনীত হয়েছেন। জয় সোমবার এ পুরস্কার গ্রহণ করবেন। ‘ডিজিটাল বাংলাদেশ’ উদ্যোগের জন্য জয়কে এ পুরস্কার দেওয়া হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্ল্যান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এবং যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে ১৯ সেপ্টেম্বর এই পুরস্কার দেবে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইটে তিনি এ তথ্য জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: