দ্রুত ক্ষত সারাতে স্মার্ট ব্যান্ডেজ!

 মাগুরানিউজ.কমঃ
mn
আন্তর্জাতিক ডেস্কঃ
অস্ট্রেলিয়ার গবেষকেরা সম্প্রতি উদ্ভাবন করেছেন এমন একটি স্মার্ট ব্যান্ডেজটিএমন একটি ব্যান্ডেজ যা দ্রুত শারীরিক ক্ষত সারানোর পাশাপাশি চিকিৎসককেও সংকেত দিতে পারে। তারা দাবি করছেন যে, ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে শরীরের ক্ষত সারিয়ে তোলার প্রক্রিয়াকে দ্রুততর করতে পারে এই স্মার্ট ব্যান্ডেজ। অস্ট্রেলিয়ার স্থানীয় একটি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।সুইনবার্ন ইউনিভার্সিটি এবং মনাশ ইউনিভার্সিটির গবেষকেরা এই ব্যান্ডেজ তৈরি করেছেন। গবেষকেরা ‘ইলেকট্রোস্পিনিং’ নামের একটি প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে পলিমার ফিলামেন্ট, যা মানুষের চুলের চেয়েও শতভাগ পাতলা। ন্যানোফাইবারের তৈরি এ ফিলামেন্টের জাল ক্ষত থেকে ব্যাকটেরিয়া দূর করতে পারে।

সুইনবার্নের গবেষক মার্টিনা আব্রিগো বলেন, ‘কিছু মানুষের ক্ষত দ্রুত সেরে যায়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে ক্ষত সারতে দেরি হয়। এতে সংক্রমণের আশঙ্কা বাড়ে। স্মার্ট ব্যান্ডেজ তাদের সংক্রমণের হাত থেকে সুরক্ষা দিতে সক্ষম হবে। অপর এক জন গবেষক বলেন, জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষার জন্য চিকিত্সকেরা এই ন্যানোফাইবারের জালের স্মার্ট ব্যান্ডেজ ক্ষতস্থানে বেঁধে দিতে পারবেন। এ প্রযুক্তি ব্যাপক ব্যবহৃত হলে অস্ট্রেলিয়ায় প্রতি বছরে ক্ষত সারাতে ৩ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সাশ্রয়ী হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: