বিশ্বের বিস্ময় দেখুন……সাথে জানুন।

মাগুরানিউজ.কমঃ

সলআন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্বের সবচেয়ে বড় হীরকখন্ডটি কত বড়? গত বছর আফ্রিকার দেশ বোতসোয়ানার একটি খনিতে পাওয়া গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় হীরার এই টুকরোটি। এর নাম লেসেডি লা রোনা।

১,১০৯ ক্যারেটের এই হীরা আকারে একটি টেনিস বলের সমান হবে। ধারণা করা হয়, এই হীরকখণ্ডটি আড়াইশো কোটি বছরের পুরনো।

আজ লন্ডনে নিলামে তোলা হবে এটি। এর আগে এতবড় হীরকখন্ড কখনো নিলামে তোলা হয়নি। নিলামে এর দাম ৭ কোটি ডলার (৫২ মিলিয়ন পাউন্ড) পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। হীরা বিক্রির অর্থের ষাট শতাংশ পাবে বোতসোয়ানার সরকার।

এর আগে বিশ্বের সবচেয়ে বড় যে হীরকখন্ডটি ছিল, সেটি পাওয়া গিয়েছিল ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার এক খনিতে। ৩,১০৬ ক্যারেটের ঐ হীরার টুকরোকে পরবর্তীতে কেটে ৯ খন্ডে ভাগ করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় খন্ডটির নাম ‘গ্রেট স্টার অব আফ্রিকা’। ঐ খণ্ডটি বর্তমানে ব্রিটেনের টাওয়ার অব লন্ডনে রক্ষিত রানির রাজদন্ডে শোভা পাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: