প্রথম বাংলাদেশী হিসাবে ‘মাউন্ট নুন’ জয় করলেন রিফাত। আকাশ ছুঁল দুই বাংলার মৈত্রী

40061-mtnun

মাগুরানিউজ.কমঃ পর্বতারোহণেও জয়ী হল দুই বাংলার মৈত্রী। প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে জম্মু-কাশ্মীরের মাউন্ট নুন শৃঙ্গ জয় করল ভারত-বাংলাদেশ যৌথ পর্বতারোহী দল। নেপাল প্রবাসী মাগুরানিউজের পাঠক সনজিব সাহা জানান ১৪ জন অভিযাত্রীর মধ্যে রয়েছেন রিফাত হাসান যিনি প্রথম বাংলাদেশী নাগরিক হিসাবে মাউন্ট নুন জয় করলেন। 

প্রথম বাংলাদেশী নাগরিক হিসাবে মাউন্ট নুন জয়ে রিফাত হাসানকে অভিনন্দন জানিয়েছেন ‘মাগুরানিউজ’ সম্পাদক রাজীব মিত্র জয়।

জিনিউজ পরিবেশিত সংবাদে জানা যায় এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে ২১ জুন যাত্রা শুরু করেছিলেন ১৪ জন অভিযাত্রী। তাঁদের মধ্যে সাতজন ৭ জুলাই সাতহাজার ১৩৫ মিটারের মাউন্ট নুন শৃঙ্গে পৌছেছেন। শৃঙ্গজয়ীরা হলেন বসন্ত সিংহ রায়, বিশ্বনাথ সাহা, অসীম কুমার মণ্ডল, রোহিত মজুমদার, কৌশিক বিশ্বাস এবং রিফত্‍ হাসান। এর মধ্যে রিফাত হাসান প্রথম বাংলাদেশী নাগরিক যিনি মাউন্ট নুন জয় করলেন।

জম্মু কাশ্মীরে হিমালয়ের জোড়া শৃঙ্গ কুন ও নুন। কুন শৃঙ্গর উচ্চতা ৭,০৭৭ মিটার, নুনের উচ্চতা ৭,১৩৫ মিটার।

প্রথম বাংলাদেশী হিসাবে ‘মাউন্ট নুন’ জয়ে রিফাতকে মাগুরাবাসী ও মাগুরানিউজ’র অভিনন্দন।

 

maguranews.com – মাগুরার প্রথম ২৪ ঘন্টার সংবাদ মাধ্যম।                              

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: