মাগুরানিউজ.কমঃ
জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক, ব্যবহারকারীদের কাছে দিন দিন আরো বেশি কাঙ্ক্ষিত হয়ে উঠছে নিত্য নতুন নানা সুবিধা যোগ হওয়ার কারণে।
ফেসবুকে একের পর এক ফিচার প্রতিনিয়ত যোগ করা করা হচ্ছে ব্যবহারকারীদের নানা সুবিধার কথা মাথায় রেখেই। ব্যবহারকারীদের আরো উন্নত অভিজ্ঞতা দিতে কয়েক মাস আগেই ফেসবুকে ৩৬০ ডিগ্রি ভিডিও আপলোড সুবিধা চালু করা হয়েছে। আর এবার ৩৬০ ডিগ্রি ছবিও আপলোড করা যাবে ফেসবুকে।


