মাগুরানিউজ.কমঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের(আইপিএল) এলিমিনেটর ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের সানরাইজ হায়দারাবাদ ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। দিল্লির ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
পয়েন্ট টেবিলে তৃতীয়স্থানে থেকে হায়দ্রাবাদ ও চতুর্থস্থানে থেকে কলকাতা এলিমিনেটরের টিকিট পায়।
আগামীকাল যে দল জিতবে তাদের জায়গা হবে কোয়ালিফাইয়ার-২’এ। আর যারা হেরে যাবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিবে। কোয়ালিফাইয়ারের-২’এর টিকিট নিশ্চিত করা দল লড়বে কোয়ালিফাইয়ার-১’এ হেরে যাওয়া দলের বিপক্ষে।
বিপদে এখন টাইগার ভক্তরা। আগামীকাল সাকিব বা মুস্তাফিজ যার দলই হারবে তাদেরকেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। এখন টাইগার ভক্তরা সাকিবের কেকেআর নাকি মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ কাকে চাইবেন?


