৯ মে দেখুন নয়তো অপেক্ষা করুন ২০১৯ পর্যন্ত।

মাগুরানিউজ.কমঃ

05_Mercury-1ওয়েব ডেস্ক:

বছরের শুরু থেকেই সৌরজগতের বেশ কিছু বিরল দৃশ্যের সাক্ষী থেকেছে বিশ্ব। কখনও ‘রেড সুপার মুন’ তো কখনও ‘মিনি মুন’। বেশ কয়েকদিন আগে দেখা গিয়েছিল সূর্যের চারিদিকে এক বিরল রামধনু বলয়। এগুলো যদি ‘মিস’ করে গিয়ে থাকেন তবে আপনার জন্য আসছে আরও এক বিরল ঘটনা।

সৌরজগতের সবথেকে ছোট গ্রহ হল বুধ। কলকাতার ২৪ ঘন্টা জানায়, এই ছোট্ট গ্রহটি সূর্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে অতিক্রম করবে ৯ মে। আর এই দৃশ্য দেখবে গোটা বিশ্ব। ৮ লক্ষ ৬৫ হাজার মাইল দৈর্ঘ্যের সূর্যের বিশাল ব্যাস অতিক্রম করার সময় বুধকে দেখতে লাগবে সূর্যের গায়ে একটা ছোট্ট ‘বিউটি স্পট’-এর মতো। গোটা ঘটনাটা চলবে প্রায় ৪ ঘন্টা ধরে। প্রায় গোটা বিশ্ব থেকেই দেখা যাবে বুধের এই সূর্য ভ্রমণ।

কখন দেখা যাবে?

অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ভারতে এই দৃশ্য প্রথম দেখা যাবে বিকেল ৪টে ৩২ মিনিটে। প্রায় গোটা ভারতই এই দৃশ্য ওই সময় দেখতে পাবে। এই দৃশ্য দেখা যাবে রাত ৮টা ২৭ মিনিট পর্যন্ত। সবথেকে ভাল দেখা যাবে বিকেল সাড়ে ৫টা নাগাদ।

কিভাবে দেখবেন?

বুধ যেহেতু সৌরজগতের সবথেকে ছোট গ্রহ তাই খালি চোখে এই দৃশ্য দেখতে পাওয়া মুশকিল। এই দৃশ্য দেখতে দূরবীন বা টেলিস্কোপের সাহায্য নিন। কখনই খালি চোখে সূর্যের দিকে তাকাবেন না।

৯ মে যদি এই দৃশ্য ‘মিস’ করে যান তবে কিন্তু অপেক্ষা করতে হবে সেই ২০১৯ পর্যন্ত। এই দৃশ্য ফের দেখা যাবে ১১ নভেম্বর, ২০১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: