মাগুরানিউজ.কম:
‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান। সবাই মিলে সবখানে করি সমাধান’। বুধবার সকালে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় মাতৃদুগ্ধ সপ্তাহের কর্মসুচীর জেলা পর্যায়ের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর হাসপাতাল থেকে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারী সংস্থা স্প্রীন্ট বাংলাদেশ, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি(এফপিএবি), পিকেএস, মেরী স্টোপস, ব্র্যাক এর যৌথ আয়োজনে এ র্যালীতে প্রায় ৩ শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন।
র্যালী শেষে সদর হাসপাতাল মিলনায়তনে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: আমিনুল ইসলাম, সাচিবের সম্পাদক ডা: তারিফুজ্জামান, আওয়ামীলীগ নেতা বাসুদেব কুন্ডু, সার্জারী কনসালটেন্ট ডা:শফিউর রহমান, জেলা মৎস্য কর্মকতা চন্দ্র শেখর নন্দী, এফপিএবির সহকারী জেলা কর্মকর্তা অরুন শীল প্রমুখ।
সভায় মূল প্রতিবেদন উপস্থাপন করেন সদরহাসপাতালের শিশু কনরসালটেন্ট ডা: জয়ন্ত কুমার কুন্ড। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: জিল্লুর রহমান


